নতুন ব্যাচ শুরু · ১৫ নভেম্বর ২০২৬ · ব্যাচে মাত্র ৪০ জন

যে ভিডিও দেখে মানুষ থামে —
সেটা বানানো শিখুন।

AI ভিডিও মাস্টার কোর্স। এআই আর হাতের কাজ মিলিয়ে আমরা যেভাবে ক্লায়েন্টের বিজ্ঞাপন বানাই — স্ক্রিপ্ট, এআই ভয়েস, এআই প্রেজেন্টার, এডিটিং, মোশন গ্রাফিক্স, সাউন্ড — তারপর সেই স্কিল দিয়ে ক্লায়েন্ট পাওয়া পর্যন্ত। পুরোটা, ধাপে ধাপে, লাইভ।

বিকাশ / নগদ / রকেটে ফি দিন — পেমেন্ট যাচাই হলেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক।

০১যা শিখবেন, তা দিয়েই এগুলো বানানো

শেখাবে তারা, যারা প্রতিদিন এই কাজ করে।

এগুলো স্টক টেমপ্লেট না। আমাদের নিজেদের আর ক্লায়েন্টদের জন্য বানানো আসল বিজ্ঞাপন — প্রতিটাতে এআই আর হাতের কাজ মেশানো। কোর্সে প্রতিটার পেছনের পদ্ধতি খুলে দেখানো হবে। যেকোনো ভিডিওতে চাপ দিয়ে দেখুন।

০২সমস্যাটা কোথায়

সবাই এডিটিং শিখছে।
কিন্তু কাজ পাচ্ছে কয়জন?

১

সফটওয়্যার শিখেছেন, ভিডিও বিক্রি করা শেখেননি

বাটন কোথায় চাপতে হয় জানেন — কিন্তু কোন প্রথম লাইন শুনে মানুষ থামে, কোন গল্পে শেষ পর্যন্ত দেখে, সেটা কেউ শেখায়নি। ক্লায়েন্ট টাকা দেয় রেজাল্টের জন্য, এডিটের জন্য না।

২

এআই টুল অনেক, কিন্তু রেজাল্ট এলোমেলো

এআই ভিডিও কখনো দারুণ, কখনো হাস্যকর। চরিত্র বদলে যায়, বাংলা উচ্চারণ ভুল হয়, দেখলেই বোঝা যায় "এআই"। পার্থক্যটা গড়ে দেয় একটা পরিষ্কার ওয়ার্কফ্লো — আর হাতের কাজ।

৩

পোর্টফোলিও নেই, ক্লায়েন্টও নেই

কাজ দেখাতে না পারলে কেউ কাজ দেয় না, আর কাজ না পেলে দেখানোর কিছু থাকে না। এই চক্র ভাঙতে লাগে কয়েকটা সত্যিকারের প্রজেক্ট আর ক্লায়েন্টের কাছে পৌঁছানোর সঠিক উপায়।

০৩আমাদের পদ্ধতি

এআই একা পারে না। হাতের কাজ একা ধীর।
দুটো মিলালেই আসল শক্তি।

এআই

স্ক্রিপ্টের খসড়া, ভয়েসওভার, প্রেজেন্টার, ছবি, প্রোডাক্ট শট — যা আগে দিন লাগত, এখন মিনিটে।

+
হাতের কাজ

হুক, গল্প, পেসিং, মোশন, সাউন্ড, কালার — যে সিদ্ধান্তগুলো ভিডিওকে "এআই-এর জিনিস" থেকে প্রফেশনাল বিজ্ঞাপন বানায়।

=
আপনার স্কিল

কম খরচে, কম সময়ে এমন ভিডিও — যার জন্য ব্যবসা টাকা দিতে রাজি।

০৪৮ সপ্তাহ পরে

কোর্স শেষে আপনি কী পারবেন

এখন

  • কোন টুল দিয়ে শুরু করবেন বুঝতে পারছেন না
  • এআই ভিডিও "এআই-এর মতোই" দেখায়
  • একটা ভিডিও বানাতে দিন চলে যায়
  • দেখানোর মতো পোর্টফোলিও নেই
  • দাম কত চাইবেন, ক্লায়েন্ট কোথায় পাবেন — জানেন না

কোর্স শেষে

  • একটা পরিষ্কার ওয়ার্কফ্লো: আইডিয়া → স্ক্রিপ্ট → ভয়েস → ভিজ্যুয়াল → এডিট → ডেলিভারি
  • Claude Code-এ নিজের এআই স্টুডিও — যা প্রতিটা ভিডিওতে আরও ভালো হয়
  • মোশন গ্রাফিক্স, থ্রিডি আর ফুটেজ এডিট — সফটওয়্যারের মেনু মুখস্থ ছাড়াই
  • এআই প্রেজেন্টার ও প্রোডাক্ট শট, যা আসলের মতো দেখায়
  • কয়েক ঘণ্টায় একটা সম্পূর্ণ বিজ্ঞাপন
  • ৬টি প্রজেক্টের পোর্টফোলিও আর নিজের শোরিল
  • প্যাকেজ, প্রাইসিং আর প্রপোজাল — প্রথম ক্লায়েন্টের জন্য তৈরি

০৫পুরো সিলেবাস

১৪টি মডিউল, ৯৫টি লেসন। শূন্য থেকে ক্লায়েন্ট পর্যন্ত।

পুরো সিলেবাস আমাদের নিজের স্টুডিওর রুলবুক থেকে — ৪৫টির বেশি আসল ভিডিও বানাতে গিয়ে যা শিখেছি, ভুলসহ। প্রতিটা লেসনে আগে কারণ, তারপর হাতে-কলমে কাজ, তারপর হোমওয়ার্ক — আর প্রতিটা হোমওয়ার্কে আমাদের ফিডব্যাক।

SurMotion সিক্রেট

আমরা এডিটিং সফটওয়্যারে বসি না। Claude-কে বলি।

এই পেজের প্রতিটা ভিডিও — এআই প্রেজেন্টার বিজ্ঞাপন থেকে থ্রিডি এক্সপ্লেইনার — Claude Code দিয়ে বানানো। কোর্সে পুরো স্টুডিওটা খুলে দেখানো হবে: সেটআপ, Claude-কে ট্রেইন করার রুলবুক, আর প্রতিটা স্টাইল।

  1. ১বলুন কী চান
  2. ২Claude কোড লেখে
  3. ৩কী-ফ্রেম দেখে ঠিক করুন
  4. ৪MP4 রেন্ডার
  • ১৪মডিউল
  • ৯৫লেসন
  • ১২ভিডিও লুক
  • ৬ধরনের ভিডিও

ধাপ ১ভিত্তি — ভিডিও কেন কাজ করে, আর আপনার নিজের এআই স্টুডিও

০১যে ভিডিও থামায়, দেখায়, বিক্রি করেপ্রথম ফ্রেম থেকে শেষ সেকেন্ড পর্যন্ত — মানুষের মনোযোগ ধরে রাখার বিজ্ঞান · ৭টি লেসন৭টি লেসন
  1. ০১

    ৩ সেকেন্ডের যুদ্ধ

    অর্ধেক দর্শক প্রথম ২ সেকেন্ডেই চলে যায়। প্রথম ফ্রেম আর প্রথম লাইন কীভাবে ডিজাইন করবেন।

  2. ০২

    হুকের ৮টি ফর্মুলা

    বিরোধ, প্রশ্ন, স্প্লিট-স্ক্রিন, স্টপওয়াচ প্রমিজ, কোল্ড ওপেন — আর যে হুকে দর্শক নিজেই প্রমাণ হয়ে যায়।

  3. ০৩

    যে গল্প বিক্রি করে

    হুক → সমস্যা → আসল কারণ → সমাধান → প্রমাণ → অফার। প্রতিটা ধাপে স্ক্রিনে কী থাকবে।

  4. ০৪

    মিউট টেস্ট

    বেশিরভাগ মানুষ সাউন্ড ছাড়া দেখে। সাউন্ড বন্ধ রেখেও এক দেখায় বোঝা যায় — এমন ভিডিওর নিয়ম।

  5. ০৫

    রিটেনশনের ছন্দ

    প্রতি ১–১.৫ সেকেন্ডে অর্থবহ নড়াচড়া, প্রতি ৩–৬ সেকেন্ডে নতুন লেআউট — কিন্তু ব্যাকগ্রাউন্ড শান্ত।

  6. ০৬

    ফেসবুক কী মাপে

    শেয়ার আর মেসেজে পাঠানো, ৩ সেকেন্ড ধরে রাখা, ওয়াচ টাইম — শেষে খোলা প্রশ্নের উত্তর আর "কাকে পাঠাবেন" লাইন।

  7. ০৭

    ফ্রেম ধরে বিশ্লেষণ

    ভালো আর খারাপ বিজ্ঞাপন পাশাপাশি — কোন মুহূর্তে দর্শক চলে যায়, আর কেন।

যা বানাবেন

৩টি হুক আর একটা পুরো স্টোরিবোর্ড

০২Claude Code: আপনার নিজের এআই ভিডিও স্টুডিও SurMotion সিক্রেটএডিটিং সফটওয়্যারে ঘণ্টার পর ঘণ্টা না — আপনি বলবেন, Claude বানাবে · ৬টি লেসন৬টি লেসন
  1. ০১

    কোড দিয়ে ভিডিও কেন

    প্রতিটা ফ্রেম নিখুঁত, যেকোনো কিছু এক লাইনে বদলানো যায়, একই স্টাইল বারবার — আমাদের প্রতিটা ভিডিও এভাবেই বানানো।

  2. ০২

    সেটআপ, ধাপে ধাপে

    Claude Code, Node.js, ffmpeg, Chrome, Python — সাধারণ ল্যাপটপে, দামি গ্রাফিক্স কার্ড ছাড়া।

  3. ০৩

    প্রথম ভিডিও, প্রথম দিনেই

    একটা বাক্য বললেন → Claude অ্যানিমেশন লিখল → ব্রাউজারে দেখলেন → MP4 রেন্ডার।

  4. ০৪

    Claude-কে ব্রিফ করার কৌশল

    লক্ষ্য, রেফারেন্স ভিডিও, ফাইলের পাথ, দৈর্ঘ্য — ছোট নির্দেশে বড় কাজ পাওয়ার ফরম্যাট।

  5. ০৫

    দেখে দেখে ঠিক করা

    প্রিভিউ শিট, কী-ফ্রেম আর স্ক্রিনশট দিয়ে ফিডব্যাক — রেন্ডারের আগেই ভুল ধরা।

  6. ০৬

    স্টুডিও ফোল্ডার

    টুলকিট, টেমপ্লেট, উদাহরণ প্রজেক্ট — একবার সাজান, প্রতিটা নতুন ভিডিও কয়েক মিনিটে শুরু।

যা বানাবেন

নিজের স্টুডিও ফোল্ডার আর প্রথম ১৫ সেকেন্ডের অ্যানিমেশন

  • Claude Code
  • Node.js
  • ffmpeg
০৩Claude-কে ট্রেইন করা: রুলবুক, মেমোরি, স্টাইল ক্যাটালগ SurMotion সিক্রেটযে ভুল একবার হয়েছে, তা আর কখনো না — Claude যেভাবে প্রতিটা ভিডিওতে আরও ভালো হয় · ৭টি লেসন৭টি লেসন
  1. ০১

    CLAUDE.md

    প্রতিটা সেশনের শুরুতে Claude নিজে থেকে যে নির্দেশনা পড়ে নেয় — আপনার স্টুডিওর সংবিধান।

  2. ০২

    ভিডিও-মেকিং বাইবেল

    প্রতিটা ফিডব্যাক একটা নিয়ম হয়ে যায়। আমাদের ১,৬০০ লাইনের রুলবুক কীভাবে তৈরি — আর আপনারটা কীভাবে বানাবেন।

  3. ০৩

    মেমোরি

    ক্লায়েন্ট, ব্র্যান্ডের রং, পছন্দ-অপছন্দ, আগের সিদ্ধান্ত — Claude পরের দিনও মনে রাখে।

  4. ০৪

    স্টাইল ক্যাটালগ

    প্রতিটা লুক, ট্রানজিশন আর সাউন্ডের একটা নাম। "হুকে শ্যাটার রিভিল, ফিচারে পিরিয়ডিক টেবিল" — বললেই হয়ে যায়।

  5. ০৫

    রেফারেন্স থেকে মান শেখানো

    প্রো এডিটরের ভিডিও ফ্রেম ধরে শট লিস্ট, মোশন আর সাউন্ড মেপে Claude-কে মানদণ্ড দেওয়া।

  6. ০৬

    ফিডব্যাকের ভাষা

    যেভাবে বললে Claude ঠিক সেই জিনিসটাই ঠিক করে, বাকিটা রাখে — আর একই ভুল অন্য জায়গাতেও খুঁজে নেয়।

  7. ০৭

    Claude-এর সীমা আর সমাধান

    Claude শুনতে পায় না — তাই লাউডনেস মাপা, স্পেকট্রোগ্রাম, আর নির্দিষ্ট টাইমস্ট্যাম্পে আপনাকে শুনতে বলা।

যা বানাবেন

আপনার নিজের CLAUDE.md, রুলবুক আর স্টাইল ক্যাটালগ

  • Claude Code

ধাপ ২এআই প্রোডাকশন — স্ক্রিপ্ট, ভয়েস, প্রেজেন্টার

০৪স্ক্রিপ্ট: এআই দিয়ে লেখা, মানুষের মতো যাচাইযে স্ক্রিপ্ট শুনে মানুষ থামে, বিশ্বাস করে, মেসেজ করে · ৭টি লেসন৭টি লেসন
  1. ০১

    বিজ্ঞাপনের স্ক্রিপ্ট

    প্রথম ফ্রেমেই দর্শকের নিজের সমস্যা — "আপনার বিজ্ঞাপন কি এমন দেখায়?" — তারপর সমাধান আর প্রমাণ।

  2. ০২

    এক্সপ্লেইনার রেসিপি

    হুক লাইন, চেনা দৃশ্য, এক সুতোর গল্প, নিজের হিসাব, একটা ভুল ধারণা ভাঙা, কাজের টিপস, শেয়ার লাইন।

  3. ০৩

    ক্লেইম অডিট

    প্রতিটা দাবি সোর্সের সাথে মিলানো। এআই রিসার্চ কোথায় বানিয়ে বলে — একটা ভুল কোডেই পুরো পেজের বিশ্বাস শেষ।

  4. ০৪

    সহজ বাংলা

    মানুষ যে শব্দ বলে সেটাই লেখা; কঠিন শব্দের মানে একই লাইনে; মুখে বলা সংখ্যা ৪–৫টার বেশি না।

  5. ০৫

    ক্লায়েন্টের তথ্য থেকে প্ল্যান

    পোস্টার, ওয়েবসাইট, পেজ পড়ে সিদ্ধান্তের টেবিল — কোন দাবি করা যাবে, কোনটা না।

  6. ০৬

    ভাইরাল টপিক বাছাই

    চেনা অ্যাপ + সত্যি বিরোধ + লুকানো কারিগরি + দর্শকের নিজের ঝুঁকি — আসল ডেটা থেকে পাওয়া ফর্মুলা।

  7. ০৭

    টাইটেল আর কভার লাইন

    দুটো সত্যি সংখ্যায় বিরোধ: "সরকারি দাম ১৮৩৭, দোকানে ২৫০০!"

যা বানাবেন

একটা বিজ্ঞাপন আর একটা এক্সপ্লেইনার স্ক্রিপ্ট — অডিট টেবিলসহ

  • Claude
  • ChatGPT
  • Gemini
০৫বাংলা ভয়েসওভার — শব্দ ধরে নিখুঁত টাইমিংকণ্ঠ যে মুহূর্তে যে শব্দ বলে, স্ক্রিনে ঠিক তখনই সেই জিনিস · ৬টি লেসন৬টি লেসন
  1. ০১

    ElevenLabs

    ভয়েস বাছাই, সেটিংস আর পেস্ট-রেডি স্ক্রিপ্ট ব্লক — ফ্রি প্ল্যানেই।

  2. ০২

    উচ্চারণের ফাঁদ

    ব্র্যান্ডের নাম, সংখ্যা, যে শব্দ এআই ভুল পড়ে ("কর" পড়ে "করো") — রেকর্ডের আগেই ঠিক করা।

  3. ০৩

    ফ্রি প্লেসহোল্ডার ভয়েস

    Microsoft-এর বাংলা ভয়েস দিয়ে আগেই অ্যানিমেশন শুরু — আসল ভয়েসের অপেক্ষা ছাড়া।

  4. ০৪

    ফোর্সড অ্যালাইনার

    প্রতিটা শব্দের সময় প্রায় ২০ মিলিসেকেন্ড পর্যন্ত নির্ভুল — ফ্রি, অফলাইনে। বাংলায় Whisper কেন ব্যর্থ।

  5. ০৫

    টাইম-ওয়ার্প

    নতুন টেক এলে পুরো অ্যানিমেশন নিজে নিজেই নতুন টাইমিংয়ে সরে যায় — আবার বানাতে হয় না।

  6. ০৬

    ভয়েস ক্লিনআপ

    টেক জোড়া, লম্বা বিরতি ছোট করা, আলাদা ক্লিপের কণ্ঠ এক রকম করা (ভয়েস ম্যাচ)।

যা বানাবেন

শব্দ-নির্ভুল টাইমিংসহ প্রফেশনাল ভয়েসওভার

  • ElevenLabs
  • Claude Code
০৬এআই প্রেজেন্টার, বি-রোল ও প্রোডাক্ট শটক্যামেরা, মডেল আর স্টুডিও ছাড়া — বিজ্ঞাপনের সব শট · ৭টি লেসন৭টি লেসন
  1. ০১

    স্টার্ট ফ্রেম

    একই মুখ, একই পোশাক — ওয়াইড আর ক্লোজ-আপ, নিখুঁত গ্রিন স্ক্রিনে।

  2. ০২

    ৮ সেকেন্ডের ক্লিপ প্রম্পট

    স্থির ক্যামেরা, ১৮–২০টি বাংলা শব্দ, নির্দিষ্ট শব্দে অঙ্গভঙ্গি — যা পরে এডিটের হুক হয়।

  3. ০৩

    একই চরিত্র, একই কণ্ঠ

    প্রতিটা ক্লিপে চেহারা আর কণ্ঠ এক রাখার প্রম্পট কাঠামো।

  4. ০৪

    Flow যখন বানাতে দেয় না

    কোন ধরনের শব্দে আটকায়, আইসোলেশন টেস্ট, আর নিরাপদ বিকল্প লাইন।

  5. ০৫

    প্রোডাক্ট আর অবজেক্ট ক্লিপ

    উড়ন্ত বয়াম, ঘুরন্ত বোতল, স্প্ল্যাশ — ক্লায়েন্টের আসল প্রোডাক্ট থেকে।

  6. ০৬

    এআই ছবি — কোথায় না

    "আমাদের অফিস" বা "যারা গেছেন" টাইপের এআই ছবি প্রমাণ হিসেবে দেখানো যায় না — বিশ্বাসের সীমা।

  7. ০৭

    প্রতিটা ক্লিপের চেক

    মুখ, হাত, পুরো লাইন বলা হলো কি না, গ্রিনের দাগ — ব্যবহারের আগে।

যা বানাবেন

একটা প্রেজেন্টার ক্লিপ সেট আর প্রোডাক্ট শট

  • Google Flow · Veo
  • Gemini

ধাপ ৩Claude দিয়ে মোশন, থ্রিডি, এডিট আর সাউন্ড

০৭মোশন গ্রাফিক্স — Claude লেখে, আপনি ডিরেক্ট করেন SurMotion সিক্রেটআফটার ইফেক্টস ছাড়াই প্রফেশনাল অ্যানিমেশন — প্রতিটা জিনিস ঠিক সেই শব্দে · ৮টি লেসন৮টি লেসন
  1. ০১

    অ্যানিমেশন ইঞ্জিন

    HTML পেজ থেকে MP4: প্রতিটা ফ্রেম সময়ের হিসাব — তাই একসাথে কয়েকটা ব্রাউজারে দ্রুত রেন্ডার।

  2. ০২

    মোশনের নীতি

    ইজিং, ৬–১০ ফ্রেমের মুভ, সামান্য ওভারশুট, থামার পর পুরো স্থিরতা, মোশন ব্লার।

  3. ০৩

    শব্দে বাঁধা গ্রাফিক

    প্রতিটা জিনিস ঠিক সেই শব্দে আসে — সেকেন্ড আন্দাজ করে না, শব্দের টাইমিং থেকে।

  4. ০৪

    বাংলা কাইনেটিক টাইপ

    মাস্কড ওয়ার্ড রাইজ, কালার স্ল্যাম, স্ট্যাম্প, গ্লিচ, গোল্ড শাইন — বাংলা ফন্টে, ভাঙা অক্ষর ছাড়া।

  5. ০৫

    লেবেল আর কলআউট

    ডট → লাইন → লেবেল; কখনো অন্য লেখার ওপর না, কখনো ফ্রেমের বাইরে না।

  6. ০৬

    ট্রানজিশন

    শ্যাটার, ভিএইচএস রিওয়াইন্ড, সার্কেল আইরিস, লাইট সুইপ, স্ল্যাব ওয়াইপ, পেন্সিল রাইড।

  7. ০৭

    লোগো রিভিল আর এন্ড কার্ড

    শকওয়েভ স্ল্যাম, পার্টিকেল কনভার্জ, কোণার ব্যাজ, মেসেজ করার কার্ড।

  8. ০৮

    ক্যাপশন

    একই কথা দুবার না: সাবটাইটেল অথবা ডিজাইন করা লেখা — সংখ্যাসহ।

যা বানাবেন

৩০ সেকেন্ডের মোশন গ্রাফিক্স প্রোমো

  • Claude Code
  • Chrome
  • ffmpeg
০৮থ্রিডি — three.js আর Blender, Claude দিয়েফোনের ভেতরের চিপ থেকে প্রোডাক্টের থ্রিডি বিজ্ঞাপন — থ্রিডি সফটওয়্যারের মেনু না শিখেই · ৭টি লেসন৭টি লেসন
  1. ০১

    কখন থ্রিডি

    এক হিরো অবজেক্ট, এক জগৎ, এক স্টাইল — জনপ্রিয় এক্সপ্লেইনার রিলগুলো যে কারণে কাজ করে।

  2. ০২

    three.js দৃশ্য

    নরম আলো, আসল ছায়া, প্রতিফলন, ব্লুম; ফোন মডেলে আসল অ্যাপের স্ক্রিন।

  3. ০৩

    ভেতরে ঢোকা

    পুরো জিনিস → কোথায় → ভেতরে: ক্রস-সেকশন আর খোলা ভিউ, হঠাৎ কাট ছাড়া।

  4. ০৪

    আসল মডেল আর চরিত্র

    Sketchfab আর Mixamo থেকে মডেল ও অ্যানিমেশন; হাত-আঙুল কেন ভাঙে, আর কীভাবে ঠিক হয়।

  5. ০৫

    Blender, স্ক্রিপ্টে

    Claude পাইথন লেখে, Blender ব্যাকগ্রাউন্ডে রেন্ডার করে — থ্রিডি লোগো, প্রোডাক্ট, থ্রিডি লেখা।

  6. ০৬

    চরিত্র আর পরিবেশ

    হাঁটা মানুষ, বন, কুয়াশা — একটা স্ক্রিপ্টে পুরো দৃশ্য।

  7. ০৭

    সাধারণ পিসিতে রেন্ডার

    কোন সেটিংসে কত সময়, কোথায় ছাড় দিলে মান কমে না।

যা বানাবেন

একটা থ্রিডি প্রোডাক্ট শট বা থ্রিডি লোগো

  • three.js
  • Blender
  • Mixamo
  • Sketchfab
০৯ফুটেজ এডিটিং — ট্রান্সক্রিপ্ট থেকে ফাইনাল কাট৯ মিনিটের ইন্টারভিউ থেকে ২ মিনিটের গল্প — শব্দ ধরে কাট, মানুষ কেটে আলাদা, পেছনে লেখা · ৭টি লেসন৭টি লেসন
  1. ০১

    ফুটেজ পড়া

    কন্টাক্ট শিট, গ্রিড ফ্রেম, সিন কাট আর অডিওর বিরতি — এডিটের আগে পুরো ম্যাটেরিয়াল বোঝা।

  2. ০২

    গল্প খুঁজে বের করা

    কোল্ড ওপেন, এক সুতো, যে লাইন শুরুর প্রশ্নের উত্তর দেয় — বাকি সব বাদ।

  3. ০৩

    শব্দ ধরে কাট

    আপনার লেখা ট্রান্সক্রিপ্ট থেকে কাট লিস্ট → RAW কাট, ফ্রেম আর প্রতিটা শব্দের টাইমিং একসাথে।

  4. ০৪

    গ্রিন স্ক্রিন আর এআই ম্যাট

    গ্রিন কি-আউট — আর গ্রিন স্ক্রিন ছাড়াই আসল ফুটেজ থেকে মানুষ কেটে আলাদা করা।

  5. ০৫

    স্পিকারকে ডিজাইনের অংশ বানানো

    টেক্সট বিহাইন্ড সাবজেক্ট, সেট সোয়াপ, রিম গ্লো; ফুল ফ্রেম ↔ কার্ড ↔ সার্কেল।

  6. ০৬

    এডিটের মশলা

    পাঞ্চ-ইন, শট অনুযায়ী কালার গ্রেড, লেটারবক্স মোমেন্ট, স্পিড র‍্যাম্প।

  7. ০৭

    আগে-পরে

    RAW আর ফাইনাল একই টাইমিংয়ে — সবচেয়ে বেশি শেয়ার হওয়া ফরম্যাট।

যা বানাবেন

একটা আগে-পরে এডিট

  • Claude Code
  • ffmpeg
  • CapCut PC
১০সাউন্ড ডিজাইন ও মিউজিকভিডিওর অর্ধেক অনুভূতি আসে কানে — কপিরাইটের ঝামেলা ছাড়া · ৭টি লেসন৭টি লেসন
  1. ০১

    লেভেলের রেসিপি

    আগে ভয়েস, তারপর ইফেক্ট, তারপর মিউজিক — −১৪ LUFS, পিক −১.৫-এর নিচে।

  2. ০২

    কোড দিয়ে মিউজিক আর SFX

    কপিরাইট-ফ্রি সিনথ স্কোর: কিক, প্যাড, রাইজার, হুশ — ভিডিওর টাইমিংয়ে লেখা।

  3. ০৩

    ফ্রেম ধরে সাউন্ড

    প্রতিটা জিনিস যে ফ্রেমে স্ক্রিনে আসে, সাউন্ড ঠিক সেখানে।

  4. ০৪

    Suno বার-গ্রিড এডিট

    গানের বিটে কাট: ড্রপ ব্র্যান্ডের নামে, রিওয়াইন্ডে উল্টো মিউজিক, গানের আসল শেষটা এন্ড কার্ডে।

  5. ০৫

    সংযম

    প্রতি বিটে "ম্যাজিক" সাউন্ড না — বড় সাউন্ড শুধু ১–২টা মুহূর্তে।

  6. ০৬

    ভয়েস ক্যারেক্টার ও ডিজে ইফেক্ট

    ডিপ, রোবট, চিপমাঙ্ক, ইকো; টেপ-স্টপ, মাফলড ইন্ট্রো, স্টাটার।

  7. ০৭

    শুনতে না পেলেও মাপা

    লাউডনেস, স্পেকট্রোগ্রাম, স্টেম ব্যালান্স — সংখ্যায় মিক্স যাচাই।

যা বানাবেন

সাউন্ড ডিজাইনসহ ফাইনাল মিক্স

  • Suno
  • ElevenLabs
  • ffmpeg

ধাপ ৪সব ধরনের ভিডিও — শুরু থেকে ডেলিভারি

১১সব ফরম্যাট, পুরো পাইপলাইন ৬ ধরনের ভিডিওযেকোনো ব্রিফ এলে কোন পথে যাবেন — আমাদের আসল প্রজেক্ট খুলে, ধাপে ধাপে · ৭টি লেসন৭টি লেসন
  1. ০১

    ফেসলেস এক্সপ্লেইনার রিল

    টপিক → স্ক্রিপ্ট → ভয়েস → থ্রিডি দৃশ্য → রেন্ডার → মিক্স; "ভেতরের রহস্য" সিরিজের পুরো পদ্ধতি।

  2. ০২

    এআই প্রেজেন্টার বিজ্ঞাপন

    ক্লায়েন্টের পোস্টার থেকে প্ল্যান, ক্লিপ, কি-আউট, ডিজাইন করা জগৎ — ব্লকে ব্লকে।

  3. ০৩

    প্রোমো ফ্রম স্ক্র্যাচ

    শুধু ভয়েসওভার আর মোশন গ্রাফিক্স — প্রোডাক্ট, অ্যাপ, সার্ভিস।

  4. ০৪

    মিউজিক-ড্রিভেন শোরিল

    ভয়েস ছাড়া, গানের বিটে কাটা — ল্যান্ডস্কেপ বা ভার্টিক্যাল।

  5. ০৫

    ওয়েবসাইট ও অ্যাপ ডেমো

    আসল ওয়েবসাইট ফ্রেম-পারফেক্ট রেকর্ড: স্ক্রল, ক্লিক, টাইপিং — একটুও ঝাঁকুনি ছাড়া।

  6. ০৬

    লেভেল আপ: আগে-পরে কনসেপ্ট

    একই বিজ্ঞাপন LV 1 থেকে MAX — প্রতি লেভেলে একটা সার্ভিস।

  7. ০৭

    ১২টা লুকের লাইব্রেরি

    ডেটা ডকুমেন্টারি, এডিটোরিয়াল পোস্টার, স্কেচবুক ওয়ান-টেক, ভার্চুয়াল স্টুডিও, থ্রিডি প্রোডাক্ট স্টুডিও — আর আরও।

যা বানাবেন

নিজের পছন্দের ফরম্যাটে একটা সম্পূর্ণ ভিডিও

১২QA ও ডেলিভারি — প্রফেশনালের অভ্যাসক্লায়েন্ট ভুল ধরার আগেই আপনি ধরবেন · ৬টি লেসন৬টি লেসন
  1. ০১

    কী-ফ্রেম আগে, রেন্ডার পরে

    প্রতিটা শটের শুরু-মাঝ-শেষ দেখিয়ে অনুমোদন; ১৫–২০ সেকেন্ডের ব্লকে কাজ।

  2. ০২

    ফুল-সাইজ সেলফ-রিভিউ

    হাত, মুখ, লেবেল, সেফ জোন — থাম্বনেইলে না, পুরো সাইজে।

  3. ০৩

    ফাইনাল ফাইলের চেক

    হুক প্রতি ০.২ সেকেন্ডে, প্রতিটা ট্রানজিশন, ডেড সেকেন্ড, লাউডনেস, দৈর্ঘ্য।

  4. ০৪

    কয়েক মিনিটে ঠিক

    পুরো ভিডিও আবার রেন্ডার না করে শুধু বদলানো অংশটুকু।

  5. ০৫

    ডেলিভারি প্যাক

    ফাইনাল, RAW কাট, কভার, পোস্ট করার ক্যাপশন — আর কী বানানো, তার সৎ তালিকা।

  6. ০৬

    কপিরাইট, নৈতিকতা, প্রাইভেসি

    ক্রেডিট, লোগোর অনুমতি, গ্রাহকের নম্বর লুকানো, এআই লেবেল।

যা বানাবেন

নিজের ডেলিভারি চেকলিস্ট

ধাপ ৫ভিডিও থেকে আয়

১৩ফেসবুক: পাবলিশ, ভাইরাল, বুস্টভিডিও বানানো অর্ধেক কাজ — বাকি অর্ধেক মানুষের কাছে পৌঁছানো · ৬টি লেসন৬টি লেসন
  1. ০১

    রিলস কীভাবে ছড়ায়

    ছোট ব্যাচে টেস্ট, ২–৪ দিনে হঠাৎ উড়ে যাওয়া — কেন কখনো ডিলিট বা রি-আপলোড না।

  2. ০২

    কভার আর ক্যাপশন

    কভারও হুকের অংশ; প্রতিটা পোস্টের রেডি বাংলা ক্যাপশন।

  3. ০৩

    কেস স্টাডি: ১.৩৫ লাখ ভিউ

    আমাদের নিজের রিল কেন উড়ল — প্রথম ২ সেকেন্ড, বিষয়, দৈর্ঘ্য, আসল ইনসাইটস।

  4. ০৪

    যা ফেসবুক ছড়ায় না

    কিছু বিষয় নন-ফলোয়ারদের কাছে রেকমেন্ড হয় না — কভার আর প্রথম সেকেন্ডে কী এড়াবেন।

  5. ০৫

    মেসেজের জন্য বুস্ট

    অডিয়েন্স, বাজেট, শুধু ফেসবুক প্লেসমেন্ট, Advantage+-এর যা বন্ধ রাখতে হয়।

  6. ০৬

    রিপোর্ট পড়া

    হুক রেট, ThruPlay, প্রতি মেসেজের খরচ — বেশি মেসেজ মানেই বেশি অর্ডার না: আমাদের নিজের বুস্টের শিক্ষা।

যা বানাবেন

একটা পোস্টিং আর বুস্ট প্ল্যান

  • Meta Ads Manager
১৪ক্লায়েন্ট ও আয় সবচেয়ে গুরুত্বপূর্ণপ্রথম ক্লায়েন্ট থেকে নিয়মিত অর্ডার — আমাদের আসল সেলস পদ্ধতি · ৭টি লেসন৭টি লেসন
  1. ০১

    পোর্টফোলিও আর শোরিল

    যে কাজ দেখে ক্লায়েন্ট বিশ্বাস করে; ব্যবসা অনুযায়ী আলাদা স্যাম্পল।

  2. ০২

    ক্লায়েন্ট কোথায়

    লোকাল ব্যবসা, ফেসবুক পেজ, অনলাইন শপ, কোচিং, ফ্রিল্যান্স মার্কেটপ্লেস।

  3. ০৩

    ক্লায়েন্টের কাজ কীভাবে চলে

    ব্রিফ → সব ম্যাটেরিয়াল বিশ্লেষণ → নম্বর দেওয়া প্রশ্ন → প্ল্যান → ব্লকে অনুমোদন → ফাইনাল।

  4. ০৪

    প্যাকেজ আর প্রাইসিং

    আমাদের আসল প্যাকেজ টেবিল: ফেসলেস আর এআই অ্যাভাটার, তিন লেভেল।

  5. ০৫

    "দাম কত?" — সেলস চ্যাট

    আগে দাম, পরে প্রশ্ন; ব্যবসা মিলিয়ে স্যাম্পল; "সব তো এআই" আপত্তির উত্তর; ফলো-আপ।

  6. ০৬

    ভরসার পেমেন্ট মডেল

    ওয়াটারমার্ক ডেমো → রিভিশন → পেমেন্ট → ফাইনাল ফাইল: অগ্রিম ছাড়াই অর্ডার বাড়ানো।

  7. ০৭

    রিভিশন আর রিপিট ক্লায়েন্ট

    ফিডব্যাক সামলানো, ডেডলাইন, আর একই ক্লায়েন্টকে বারবার ফিরিয়ে আনা।

যা বানাবেন

প্রাইস লিস্ট, সেলস রিপ্লাই আর প্রপোজাল

★

ফাইনাল প্রজেক্ট + পোর্টফোলিও রিভিউ + সার্টিফিকেট

একটা সত্যিকারের ব্যবসার জন্য পুরো বিজ্ঞাপন — আমাদের টিম নিজে দেখে ফিডব্যাক দেবে। সফলভাবে শেষ করলে SurMotion Academy সার্টিফিকেট।

০৬পোর্টফোলিও

শুধু দেখবেন না — ৬টি কাজ নিজে বানাবেন।

কোর্স শেষে আপনার হাতে থাকবে দেখানোর মতো কাজ। ক্লায়েন্ট আপনার সার্টিফিকেট দেখবে না — কাজ দেখবে।

  1. ০১

    মোশন গ্রাফিক্স প্রোডাক্ট বিজ্ঞাপন

    Claude দিয়ে, প্রতিটা গ্রাফিক শব্দে বাঁধা — একটা আসল প্রোডাক্ট নিয়ে ৩০ সেকেন্ড।

  2. ০২

    এআই প্রেজেন্টার বিজ্ঞাপন

    ক্যামেরা ছাড়াই কথা-বলা প্রেজেন্টার, নিজের ডিজাইন করা জগতে।

  3. ০৩

    থ্রিডি এক্সপ্লেইনার রিল

    এক হিরো অবজেক্ট, এক জগৎ — সাউন্ড বন্ধ রেখেও এক দেখায় বোঝা যায়।

  4. ০৪

    থ্রিডি প্রোডাক্ট বা লোগো

    Blender বা three.js দিয়ে, শুটিং ছাড়া সিনেমাটিক শট।

  5. ০৫

    আগে-পরে এডিট

    সাধারণ ফুটেজ থেকে প্রফেশনাল এডিট — RAW আর ফাইনাল পাশাপাশি।

  6. ০৬

    নিজের শোরিল

    সব কাজ মিলিয়ে ৬০ সেকেন্ডের রিল — ক্লায়েন্টকে পাঠানোর জন্য।

০৭যে টুলগুলো শিখবেন

দামি সফটওয়্যার বাধ্যতামূলক না।

যেখানে ফ্রি বিকল্প যথেষ্ট, সেখানে ফ্রিটাই শেখানো হবে। কোনটায় টাকা খরচ করা লাভজনক, সেটাও।

০৮কোর্সটা কার জন্য

সবার জন্য না। আপনার জন্য কি?

আপনার জন্য, যদি

  • ভিডিও বানিয়ে আয় করতে চান — ফ্রিল্যান্স বা এজেন্সি
  • নিজের ব্যবসা বা পেজের বিজ্ঞাপন নিজেই বানাতে চান
  • এডিটিং জানেন, এখন এআই দিয়ে কয়েক গুণ দ্রুত হতে চান
  • একদম নতুন, কিন্তু প্রতি সপ্তাহে ৮–১০ ঘণ্টা দিতে রাজি

আপনার জন্য না, যদি

  • "এক ক্লিকে রাতারাতি বড়লোক" খুঁজছেন
  • ক্লাস দেখবেন কিন্তু হোমওয়ার্ক করবেন না
  • শুধু সার্টিফিকেটের জন্য ভর্তি হতে চান

০৯কারা শেখাবে

SurMotion টিম

আমরা একটা ভিডিও মার্কেটিং ও মোশন ডিজাইন এজেন্সি। এআই প্রেজেন্টার বিজ্ঞাপন, থ্রিডি প্রোডাক্ট ফিল্ম, মোশন গ্রাফিক্স এক্সপ্লেইনার, ক্লায়েন্টের কোর্স প্রোমো আর রিক্রুটমেন্ট বিজ্ঞাপন — সবই আমরা এই পদ্ধতিতে বানাই। এই কোর্সে আমাদের আসল প্রজেক্ট ফাইল, প্রম্পট আর ভুল থেকে শেখা সব শিক্ষা খুলে দেওয়া হবে।

  • Astha Global
  • গরিবের বন্ধু শপ
  • English With Chemist
  • NexAi

১০ফি

যা যা পাচ্ছেন

  • ২৪টি লাইভ ক্লাস — প্রশ্ন করার সুযোগসহ
  • সব ক্লাসের রেকর্ডিং — মিস করলেও পিছিয়ে পড়বেন না
  • প্রতিটা হোমওয়ার্কে ফিডব্যাক — SurMotion টিমের কাছ থেকে
  • প্রম্পট লাইব্রেরি — স্ক্রিপ্ট, ভয়েস, প্রেজেন্টার, প্রোডাক্ট শট
  • স্ক্রিপ্ট ও প্রপোজাল টেমপ্লেট — আমরা নিজেরা যা ব্যবহার করি
  • প্রাইসিং শিট — প্যাকেজ সাজানো আর দাম ঠিক করা
  • প্রাইভেট হোয়াটসঅ্যাপ কমিউনিটি — কোর্স শেষেও সাপোর্ট
  • পোর্টফোলিও রিভিউ + সার্টিফিকেট

আর্লি বার্ড অফার

৳৯,৯৯৯ ৳৪,৯৯৯

অফার শেষ হবে ৮ নভেম্বর, রাত ১১:৫৯

০দিন
০০ঘণ্টা
০০মিনিট
০০সেকেন্ড
  • ক্লাস শুরু: ১৫ নভেম্বর ২০২৬
  • রুটিন: সপ্তাহে ৩টি লাইভ ক্লাস · রাত ৯টা
  • সিট: প্রতি ব্যাচে ৪০ জন — যাতে প্রত্যেকে ফিডব্যাক পায়
এখনই ভর্তি হোন

বিকাশ / নগদ / রকেটে ফি পাঠিয়ে ট্রানজেকশন আইডি দিন। আমরা যাচাই করলেই সিট কনফার্ম — আর সাথে সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক।

১১ভর্তি

৩ ধাপে ভর্তি হোন

  1. ১

    আপনার তথ্য দিন

    নাম আর হোয়াটসঅ্যাপ নম্বর — এক মিনিট লাগবে।

  2. ২

    ফি পাঠিয়ে ট্রানজেকশন আইডি দিন

    বিকাশ / নগদ / রকেটে ফি পাঠান, তারপর যে নম্বর থেকে পাঠিয়েছেন, ট্রানজেকশন আইডি আর সময়টা দিন।

  3. ৩

    যাচাই হলেই গ্রুপের লিংক

    আমরা পেমেন্ট মিলিয়ে দেখলেই সিট কনফার্ম — এই পেজেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেওয়ার বাটন পাবেন (ইমেইল দিলে ইমেইলেও)।

AI ভিডিও মাস্টার কোর্স — ভর্তি

ভিডিও এডিটিংয়ে আপনার অভিজ্ঞতা
কোন ডিভাইসে কাজ করবেন
কোর্স থেকে আপনার মূল লক্ষ্য

আপনার তথ্য শুধু কোর্সের যোগাযোগের জন্য ব্যবহার হবে। কখনো শেয়ার করা হবে না।

১২প্রশ্নোত্তর

যা জানতে চাইছেন

অন্য কিছু জানতে চাইলে ভর্তি ফর্মে লিখুন, অথবা surmotion247@gmail.com-এ মেইল করুন।

আমি একদম নতুন। পারব?

হ্যাঁ। কোর্স শুরু হয় একদম গোড়া থেকে — ভিডিও কেন কাজ করে, সেখান থেকে। শুধু প্রতি সপ্তাহে ৮–১০ ঘণ্টা সময় আর হোমওয়ার্ক করার মন থাকলেই হবে।

ল্যাপটপ না থাকলে কি করা যাবে?

স্ক্রিপ্ট, ভয়েস আর এআই প্রেজেন্টারের কাজ মোবাইলেই করা যায়। কিন্তু Claude Code, মোশন গ্রাফিক্স, থ্রিডি আর এডিটের জন্য ল্যাপটপ বা ডেস্কটপ লাগবেই (Windows বা Mac, ৮ জিবি র‍্যাম, ১৬ জিবি হলে ভালো)। দামি গ্রাফিক্স কার্ড লাগবে না — আমাদের সব ভিডিও সাধারণ পিসিতেই বানানো।

ক্লাস মিস করলে কী হবে?

প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডিং পাবেন। পরে দেখে হোমওয়ার্ক জমা দিতে পারবেন, ফিডব্যাকও পাবেন।

এআই টুলগুলোর জন্য কি আলাদা টাকা লাগবে?

একটার জন্য লাগবে: Claude Code চালাতে Claude-এর পেইড প্ল্যান (Pro বা তার উপরে) দরকার। বাকি বেশিরভাগ টুল — ElevenLabs, Suno, Blender, ffmpeg — ফ্রি ভার্সনেই শেখা যায়, আর আমরা সেভাবেই শেখাব। Google Flow-র জন্য Google-এর এআই প্ল্যান লাগে, তবে শুরুতেই কেনার দরকার নেই। কোন পেইড টুল কখন কেনা লাভজনক, সেটাও বলে দেব।

কোডিং জানতে হবে?

না। কোড লেখে Claude — আপনি বাংলা বা ইংরেজিতে বলবেন কী চান। আপনি শিখবেন কীভাবে বলতে হয়, কীভাবে দেখে ভুল ধরতে হয়, আর Claude-কে কীভাবে ট্রেইন করতে হয় যাতে একই ভুল আর না হয়। আমরা নিজেরাও ঠিক এভাবেই কাজ করি।

কোর্স শেষে কি আয় নিশ্চিত?

সত্যি কথা: কেউ আয়ের নিশ্চয়তা দিতে পারে না — সেটা নির্ভর করে আপনার কাজ আর চেষ্টার উপর। আমরা যা নিশ্চিত করি: চাহিদা আছে এমন স্কিল, দেখানোর মতো পোর্টফোলিও, আর ক্লায়েন্ট পাওয়া ও দাম ঠিক করার পুরো পদ্ধতি — যা আমরা নিজেরা ব্যবহার করি।

ফি কীভাবে দেব?

ভর্তি ফর্মের দ্বিতীয় ধাপে আমাদের বিকাশ / নগদ / রকেট নম্বর দেখানো হবে। সেখানে ফি পাঠিয়ে যে নম্বর থেকে পাঠিয়েছেন, ট্রানজেকশন আইডি আর সময়টা দিন। আমরা মিলিয়ে দেখলেই সিট কনফার্ম।

গ্রুপের লিংক কখন পাব?

পেমেন্ট যাচাই হওয়ার সাথে সাথে — সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। জমা দেওয়ার পর একটা স্ট্যাটাস লিংক পাবেন; এই পেজ আবার খুললেও আপনার স্ট্যাটাস দেখাবে। কনফার্ম হলে সেখানেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেওয়ার বাটন আসবে।

ভুল ট্রানজেকশন আইডি দিলে কী হবে?

আমরা মেলাতে না পারলে কারণসহ জানিয়ে দেব, আর আপনি সঠিক তথ্য দিয়ে আবার জমা দিতে পারবেন। টাকা পাঠানোর মেসেজটা (ট্রানজেকশন আইডিসহ) রেখে দিন।

ক্লাস কোথায় হবে?

অনলাইনে, লাইভ। লিংক আর রুটিন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। বাংলাদেশের যেকোনো জায়গা থেকে, এমনকি দেশের বাইরে থেকেও যোগ দেওয়া যাবে।

সিট সীমিত কেন?

কারণ প্রতিটা হোমওয়ার্কে আমরা নিজেরা ফিডব্যাক দিই। বেশি মানুষ নিলে সেই মান রাখা যায় না — তাই প্রতি ব্যাচে ৪০ জন।

পরের যে ভিডিওটা মানুষকে থামাবে —
সেটা আপনি বানাবেন।

এখনই ভর্তি হোন

নতুন ব্যাচ ১৫ নভেম্বর ২০২৬ · প্রতি ব্যাচে ৪০ জন